সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোহাম্মদ আনোয়ার হোসেন, এর দিক নির্দেশনায় এসআই মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল ধর্মপাশা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৫৮/২৬(ধর্মপাশা) পরোয়ানাভূক্ত আসামী রশিদ (৪৫), পিতা-মোশারফ ওরফে মশরফ আলী, সাং-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ কে ২৫/১০/২০২৬ ইং রবিবার সকাল ১০ ঘটিকায় সময় ধর্মপাশা পূর্ব বাজার এলাকা হতে গ্রেফতার করে।
আসামীকে পুলিশি পহরায় ধর্মপাশা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক, জুয়া/অনলাইন জুয়া, গ্রেফতারী পরোয়ানা তামিলে ধর্মপাশা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে ।




