শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে দৃস্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এসময় ১০৭ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। এটি তাঁদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও নিরাপদ চলাচলের প্রতীক। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি তাঁদের অধিকার ও সক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব।
এ্যানি চৌধুরী আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তুলতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। তাঁদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত, সড়ক, গণপরিবহন ও সরকারি স্থাপনাসহ জনসাধারণের ব্যবহার্য স্থান প্রতিবন্ধীবান্ধব করা জরুরি।
মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধিতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ আবদুল মতিন প্রমুখ।
দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, মর্যাদা, স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
বাংলাদেশে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া
November 1, 2026
গলাচিপায় জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
November 1, 2026
মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিসের গাড়ি, চালক আহত
November 1, 2026
মদনে জাতীয় যুব দিবস পালিত ও, ঋণের চেক বিতরণ
November 1, 2026
অটোচালকের ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসায় ভাসছেন এলাকাবাসীর কাছে
November 1, 2026
মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
November 1, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে
November 1, 2026
সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার

দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুলে ১৭ জন শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ১৩ শিক্ষার্থীকে
November 1, 2026
পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কর্মরত ১৭ জন

বাংলাদেশে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া
November 1, 2026
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে

শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতার চেষ্টা করছে
November 1, 2026
রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ,

গলাচিপায় জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
November 1, 2026
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র্যালি ও