হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে এবং রোগীদের স্বচ্ছতা নিশ্চিত করতে
দ্রুত ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ
প্রতিমন্ত্রী এবং টামেক হাসপাতালের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এমপি
বলেছেন, চিকিৎসকদের অবহেলায় কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে
সর্বোচ্চ সতর্ক ও যত্নশীল হতে হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে
টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল
ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের প্রায় ৫০ লাখ
মানুষের চিকিৎসায় জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালই প্রধান ভরসা। ঢাকার
সমমানের চিকিৎসাসেবা পাওয়ার আশায় মানুষ এ হাসপাতালের ওপর আস্থা রাখছে- যা
অত্যন্ত ইতিবাচক। এই আস্থা ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
এবং যার যার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে
হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত দূর করার আশ্বাস দেন তিনি।
উচ্চপর্যায়ের এই সমন্বয় সভায় হাসপাতালের চিকিৎসক ও স্টাফ সংকট দূরীকরণ,
ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, প্যাথলজিক্যাল পরীক্ষার
মানোন্নয়ন, ওয়ার্ডের পরিবেশ ও খাবারের মান বৃদ্ধি এবং চিকিৎসকদের যথাসময়ে
উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে তাগিদ দেওয়া হয়। এছাড়া হাসপাতাল থেকে
দালালচক্রের দৌরাত্ম্য নির্মূল, প্রধান ফটকের অবৈধ দোকান উচ্ছেদ, টয়লেটের
পরিচ্ছন্নতা, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, ফরেনসিক বিভাগ চালু এবং
অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্যে হাসপাতালের সার্বিক চিত্র ও
উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনা আকারে তুলে ধরেন পরিচালক ডা. মো. আব্দুল
কুদ্দুস।
টামেক হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদলের
সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার
মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম
মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, মেডিকেল
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, গণপূর্তের নির্বাহী
প্রকৌশলী শম্ভু রাম পাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু
এবং জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) সভাপতি ডা. আব্দুল
মতিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি
October 28, 2026
টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
October 28, 2026
টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
October 28, 2026
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সখিপুরে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
October 28, 2026
গাজীপুরের মৌচাকে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ অব্যাহত
October 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের
October 28, 2026
ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি
October 28, 2026
ফরিদপুরের চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর)

টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
October 28, 2026
টাঙ্গাইলের দেলদুয়ারে শিশু শিক্ষার্থীরা হাত ধোয়ে উদযাপন করেছে “বিশ্ব হাত

টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
October 28, 2026
টাঙ্গাইলের দেলদুয়ারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে

ঠাকুরগাঁওয়ে ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক, উদ্ধার বিপুল ইয়াবা
October 28, 2026
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রায় ১০০ কিলোমিটার ধাওয়া করে ঠাকুরগাঁও