মৌলভীবাজারের জুড়ীতে ইসলামিক ফাউণ্ডেশন জেলা কার্যালয়ের মাষ্টার ট্রেইনার কারী হাফিজ মাওঃ আব্দুন নুর আনওয়ারীর অবসরজনিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
ইসলামিক ফাউণ্ডেশন জুড়ী উপজেলা কর্তৃক আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)সকালে ডাকঘর সড়কের উপজেলা কার্যালয়ে উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে সাধারণ কেয়ার টেকার মাঃ হুছাম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্বর্ধিত ব্যক্তি মাওঃ আব্দুনরনুর আনওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এপেক্স বাংলাদেশের জেলা-৪ গভর্ণর এপেঃ সিরাজুল ইসলাম, উপজেলা মডেল কেয়ারটেকার মাওঃ মোঃ তাজ উদ্দিন, সাধারণ কেযার টেকার আং হাশিম
বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন উপজেলার সিনিয়র শিক্ষক মাওঃ গোলাম মোস্তফা, হাঃ জুবায়ের আহমদ,হাঃ সাইদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন মউশিক উপজেলা সভাপতি মাঃ ফয়জুল ইসলাম।
সভায় বিদায়ী এ কর্মকর্তা কে এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর ডিস্ট্রিক্ট ডাইরেক্টরি প্রকাশনার বই, জাতীয় সভাপতির কোট পিন পরিয়ে দেয়া হয় এবং
শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সম্মাননা ও উপহার তুলে দিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।




