জলঢাকায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মেয়র নোভা গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নাসিব সাদিক হোসেন নোভাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জলঢাকা থানার মামলা নম্বর ১৮/১২৩, তারিখ ২১ জুন ২০২৫-এর একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(অ), ৬(আ), ৬(ঈ), ৬(চ), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।
ওসির দেওয়া তথ্য অনুযায়ী, মামলার এজাহারে নাসিব সাদিক হোসেন নোভার নাম ৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছে।
তবে মামলাটির তদন্তের অগ্রগতি, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে তোলা হয়েছে কি না এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়াতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষের একটি বগি লাইনচ্যুত ,ঢাকার সাথে উত্তর অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে নীল সাগর ট্রেনটি পেছনের একটি বগি লাইনচ্যুত

Scroll to Top