ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার গুলশান-১-এর মেজবান ডাইন রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক খালেদ মামুন (ব্যাচ-২০০২)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র শীল। নবগঠিত কমিটিতে আবুল হাসনাত মোঃ মহসীন জুয়েল (ব্যাচ-১৯৯৪) সভাপতি এবং মোহাম্মদ আবু নাছের (ব্যাচ-১৯৯৫) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা লায়ন সৈয়দ হারুন এমজেএফসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বক্তব্য দেন। তাঁরা অ্যালামনাই এসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ সময় উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবিএম শাহাদাত হোসেন, অ্যাডভোকেট আক্তার জাহানসহ নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির সাফল্য কামনা করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শিকড়ের টানে, ঐক্যের বন্ধনে—আমরা সবাই একসাথে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top