চেয়ারম্যান প্রার্থী সরদার এনামুল হক এলিনের সমর্থনে ৭ ও ৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নংবিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সরদার এনামুল হক এলিন এর সমর্থনে ৭ ও ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মতবিনিময় ও সমর্থন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে সুগন্দিয়া দরগাবাড়ী

বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় ৭ ও ৮ নং ওয়ার্ডের শত শত মুরুব্বী, যুবক ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। এসময় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সভায় বক্তারা বলেন, সরদার এনামুল হক এলিন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ। তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। এসময় উপস্থিত সকলে হাত তুলে তাঁকে চেয়ারম্যান হিসেবে সমর্থন জানান।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তারা উন্নয়ন বঞ্চিত। একজন শিক্ষিত ও ভালো মানুষকে চেয়ারম্যান হিসেবে পেলে তাদের দুঃখ-দুর্দশা লাঘব হবে। তাই তারা দলমত নির্বিশেষে সরদার এনামুল হক এলিনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন।
সভা শেষে প্রার্থীর জন্য দোয়া মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top