চেয়ারম্যান পদপ্রার্থী আবু কাওসার হেলাল এর উদ্যোগে ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়ন এ বিনামূল্যে চক্ষু শিবির

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নে ছানি পড়া রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দৌলতপুর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
“ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান ফ্রি চক্ষু শিবির” শীর্ষক এ আয়োজনে চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি অপারেশন করা রোগীদের যাতায়াত, থাকা ও খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এলাকার চোখের নানা সমস্যা নিয়ে ২৫ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে চক্ষু শিবিরে উপস্থিত হোন বিপুল সংখ্যক রোগী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম (মতি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ নাজমুল হক নাজিম।
চক্ষু শিবিরটি সার্বিকভাবে সহযোগিতা করছেন দৌলতপুর ইউনিয়নের সমাজসেবক ও উপজেলা বিএনপির সদস্য মোঃ আবু কাওসার হেলাল। তিনি এবার ৬ নং দৌলতপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। শিবিরটির পরিচালনায় রয়েছে দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল, দর্শনা, রংপুর।
আয়োজকেরা ছানি পড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের এই সুযোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আলোচনা শেষে প্রধান অতিথি মোঃ খুরশিদ আলম মতি ও অনুষ্ঠানের সভাপতি মোঃ নাজমুল হক নাজিম চিকিৎসা নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top