‎গাইবান্ধা ইলেকট্রনিকস প্রিন্ট এবং অনলাইন সহ সকল সাংবাদিক জিইউকে স্কুল এন্ড কলেজের সামনে চিত্রনায়িকা পরিমনিকে গাইবান্ধা সকল সাংবাদিকদের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
‎
‎আদালতে হাজিরা দেয়ারা সময় সমকালের সিনিয়র সাংবাদিক কে মিথ্যা অপবাদ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় বলে জানান।
‎
‎এ সময় বক্তারা পরিমনিকে সকল সংবাদ মাধ্যমে  সকল ধরনের কোম্পানি, এ্যাড না দিতে পরিচালক প্রযোজক ও এফডিসি থেকে তাকে বহিষ্কারের দাবি জানান।
‎
‎বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সিদ্দিক আলম দয়াল,হারিবুর রহমান, আফরুজা নুলা,ফারুক হোসেন,আবু তাহের, জাহাঙ্গীর আলম সহ দেড় শতাধিক সাংবাদিক।