খাদ্যপণ্যে রং মেশানো ও ওজনে কম দেওয়ায় নড়াইলে তিন বেকারিকে জরিমানা

নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এবং বেকারির খাদ্যপণ্যে রং মেশানোর দায়ে তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাহমুদা বেকারিকে ২ হাজার টাকা, আল আমিন বেকারিকে ২ হাজার টাকা এবং পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পুরাতন বাস টার্মিনাল এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি বেকরিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে,

Scroll to Top