কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ২৬৮পিস অবৈধ ভারতীয় কাপড়ের থান জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ টাকা।
রবিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় এসব কাপড় জব্দ করা হয়।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা কয়েকজন সীমান্ত চোরাকারবারির বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, নাগেশ্বরী পুলিশ সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলু চেয়ারম্যান এবং পার্শ্ববর্তী মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলামের বাড়িতে  ৩ হাজার ২১৬ মিটার দৈর্ঘ্যের ২৬৮ পিস থান কাপড় জব্দ করা হয়।
জব্দ করা প্রতিটি পিস কাপড়ের দৈর্ঘ্য ১২ মিটার। সে হিসাবে ২৬৮ পিস কাপড়ের মোট দৈর্ঘ্য টাকা বলে জানিয়েছে পুলিশ।
নাগেশ্বরী সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা জুড়ে মাদক ও চোরাচালান বিরোধী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এসব বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করা হয়েছে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top