কুড়িগ্রামে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেপ্তার

কুড়িগ্রামে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করার অভিযোগে জামিউল ইসলাম জিহাদ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ছিনাই ইউনিয়নের মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ সদস্য টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করেন। এ সময় চারজন পালিয়ে গেলেও জামিউল ইসলাম জিহাদকে স্থানীয়রা অবরুদ্ধ করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।গ্রেপ্তার জামিউল ইসলাম জিহাদ নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এ ঘটনায় পালিয়ে যাওয়া অন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, টায়ারে আগুন জ্বালানোর ঘটনায় নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top