কাহালু উপজেলার ওলাহালী গ্রামে ইট সোলিং কাজের উদ্বোধন

বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর সুপারিশকৃত জেলা পরিষদের অর্থায়নে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নে গতকাল  বুধবার বেলা  সাড়ে এগারো টায়  ওলাহালী গ্রামের মোঃ  বেলাল হোসেন এর  বাড়ী হতে মোঃ  আব্দুল কাদেরের বাড়ী পর্যন্ত  রাস্তায়  ইট সোলিং কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মুরইল ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ  শফিক তালুকদার, মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ  বকুল হোসেন, মুরইল ইউনিয়ন পরিষদের  সদস্য সোহাগ ফকির, কাহালু পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জালাল, মুরইল ইউপির ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ  আবু হাসান, সাধারণ সম্পাদক মোঃ  আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মোঃ  আব্দুল মতিন, যুবদলনেতা মোঃ হারুনুর রশিদ সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top