উপজেলা নির্বাহী অফিসার, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর কর্তৃক চন্দ্রগঞ্জ বাজারের প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করে স্থাপিত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও চন্দ্রগঞ্জ বাজারে ২ টি মুদি দোকান ও ১ টি হোটেলে মোবাইল কোর্ট এর আওতাধীন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৩ টি মামলায় ১৬০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন চন্দ্রগঞ্জ থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




