আলফাডাঙ্গায় বারাংকুলা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি ইলিয়াস মোল্লা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোঃ ইলিয়াস মোল্লা।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এসব অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এমপি ইলিয়াস মোল্লা বলেন, “আমি আপনাদের সকল কথা শুনলাম। স্কুলের সব বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করব। ইতোমধ্যে স্কুলের সীমানাপ্রাচীর নির্মাণ ও মাঠে মাটি ভরাটের জন্য আবেদন জমা দিয়েছি।”
বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়ায় সংশ্লিষ্টরা আশা করছেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
তিনি বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top