অশ্রুসজল বিদায়, মর্ত্য ছাড়ছেন দেবী দুর্গা

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, সিঁদুর খেলা আর ভক্তদের অশ্রুসজল চোখ—এমন আবেগঘন পরিবেশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের বিদায়পর্ব। আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাতে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা ও বিসর্জনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পূজারি ও ভক্তরা।
পাঁচ দিনের আনন্দ-উৎসব শেষে বিষাদের সুরে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। দেবীকে বরণ, সিঁদুর খেলা, নাচ-গান আর প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা মেতে উঠেছেন বিদায়ের আয়োজনে। আনন্দের মাঝে বারবার ফিরে আসছে বিচ্ছেদের বেদনা। প্রিয় দেবীকে বিদায় জানাতে গিয়ে অনেক ভক্তের চোখেই দেখা যাচ্ছে অশ্রু।
ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত প্রথা অনুযায়ী, এ বছর ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমনের পর বিজয়া দশমীতে নৌকায় চড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা। সেই বিশ্বাসকে ধারণ করেই পূজামণ্ডপগুলোতে চলছে বিসর্জনের শেষ প্রস্তুতি।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। তবে বিদায়ের এই ক্ষণেও ভক্তদের হৃদয়ে রয়ে যাবে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রত্যাশা। একই সঙ্গে আগামী বছর আবারও দেবীর আগমনের অপেক্ষায় দিন গুনবেন তাঁরা।
আনন্দ, ভক্তি ও বিষাদের মিশেলে বিজয়া দশমী হয়ে উঠেছে মিলন ও বিচ্ছেদের এক আবেগঘন মুহূর্ত। দেবীকে বিদায় জানিয়ে ভক্তদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে সেই চিরচেনা প্রত্যাশা—‘আসছে বছর আবার হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top