সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

ময়মনসিংহে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ৭ জনের মধ্যে জামালপুরের একই পরিবারের ৪ জন। তাঁদের দাফনের প্রস্তুতি চলছে; চারজনের জন্য রাখা হয়েছে চারটি খাটিয়া।
নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মোফাজ্জল হোসেন লেবু, তাঁর মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা ও নাতি মিনাল।
স্বজনদের সূত্রে জানা যায়, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুতে রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন।
আজ দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে তাঁদের দাফনের প্রস্তুতি চলছে। চারজনের জন্য পাশাপাশি রাখা হয়েছে চারটি খাটিয়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top