রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত বাউফলের কৃতি সন্তান এসআই মেহেদী হাসান: পরিবার ও এলাকায় আনন্দের বন্যা

​অসীম সাহস, সাহসিকতা ও সেবায় অনন্য অবদান, চাঞ্চল্যকর মামলার নিখুঁত তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম-সেবা)-এ ভূষিত হয়েছেন পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান।
​শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত জমকালো পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিজ হাতে এ পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
​এর আগে, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সাহসিকতা ও বিশেষ সেবামূলক কর্মকাণ্ডের জন্য ৪টি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে এ পদকের জন্য চূড়ান্ত মনোনীত করা হয়।
​বাউফলের অহংকার মেহেদী হাসান:
পদকপ্রাপ্ত এসআই এস এম মেহেদী হাসান পটুয়াখালী জেলার বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সাবেক কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেনের যোগ্য সন্তান।
 তিনি বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় নিষ্ঠা ও সুনামের সাথে উপপরিদর্শক (এসআই) পদে দায়িত্ব পালন করছেন।
​স্বজন ও এলাকায় আনন্দের আমেজ:
রাষ্ট্রীয় এই বিশেষ সম্মানে ভূষিত হওয়ায় এসআই মেহেদী হাসানের জন্মস্থান বাউফলে বইছে আনন্দের জোয়ার।
তাঁর পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বাউফলবাসী মনে করছেন, মেহেদী হাসানের এই স্বীকৃতি পুরো উপজেলার জন্যই এক বিরাট সম্মান ও গর্বের বিষয়।
​সামাজিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভকামনা ও অভিনন্দন জানানো হয়েছে।
সকলের প্রত্যাশা— ভবিষ্যতে তিনি তাঁর সততা, দক্ষতা ও সাহসিকতার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন এবং মেধা দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top