​রাজাপুরে ইমাদ পরিবহনের বাসচাপায় বৃদ্ধ নিহত, বাসসহ চালক গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় মো. মতিয়ার রহমান মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক এবং এর চালক মো. শামসুল হককে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে পিরোজপুর-বরিশাল মহাসড়কের রাজাপুর উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত মতিয়ার রহমান মল্লিক রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সিরাজুল ইসলাম মল্লিকের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মোল্লারহাট বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগামী ইমাদ পরিবহনের একটি বাস মতিয়ার রহমান মল্লিককে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

​দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় লোকজনের সহায়তায় ঘাতক বাসসহ চালক শামসুল হককে আটক করে থানায় নিয়ে যায়।

​এ বিষয়ে রাজাপুর থানার ডিউটি অফিসার জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালক শামসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top