ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকসহ পিকআপ জব্দ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পিকআপ এবং দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি দল উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপটি জব্দ করে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার নতুন গোদিগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. আবুল হোসেন এবং দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই এলাকার আব্দুল লতিফের ছেলে মো. রাশেদ মিয়া।
পুলিশ জানায়, উদ্ধার করা ট্যাবলেট ও পিকআপ উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top