পঞ্চগড়ের বোদায় শিশুদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টিতে নতুন রূপ পাওয়া ‘হিমালিকা শিশু পার্ক’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পার্কটির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “কোমলমতি শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য একটি মানসম্মত পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চাদের অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই মনোরম পরিবেশে পার্কটি পুনরায় সাজিয়ে চালু করা হয়েছে। আগামীতে এটিকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলা হবে।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলামের উদ্ভাবনী পরিকল্পনা ও বাস্তবায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে পার্কটিকে সম্পূর্ণ নতুন রূপে সাজানো হয়েছে। শিশুদের আকর্ষণে এতে যোগ করা হয়েছে নতুন নতুন রাইড, খেলাধুলার সরঞ্জাম এবং একটি দৃষ্টিনন্দন ঝরনা ও ব্রিজিং ওভারপাস।
পার্ক পুনর্নির্মাণের বিষয়ে ইউএনও রবিউল ইসলাম জানান, “বোদা উপজেলায় শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক ছিল না। বিষয়টি বিবেচনা করে কীভাবে একটি পূর্ণাঙ্গ পার্ক গড়ে তোলা যায়, সে পরিকল্পনা হাতে নিই। প্রতিমন্ত্রী মহোদয় এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় অর্থসংস্থান করে দিয়েছেন। আশা করছি, ‘হিমালিকা শিশু পার্ক’ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হবে।”
উপজেলা পরিষদের আবাসিক এলাকার পূর্ব পাশে অবস্থিত এই দৃষ্টিনন্দন পার্কটি প্রতিদিন সকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বোদায় উপজেলা পরিষদের ‘হিমালিকা শিশু পার্ক’ উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
September 13, 2026
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত
September 13, 2026
আবেদপুত্রের জামিন আবেদন নামঞ্জুর, সাক্ষ্যগ্রহণ শেষ
September 13, 2026
দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের শোকাহত পরিবারের পাশে এমপি মিলন
September 13, 2026
৯নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় আফতাব, তৃণমূলের সমর্থনই বড় শক্তি
September 13, 2026
কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, দলিল লেখকের সহকারী আটক
September 13, 2026
তামাবিল স্থলবন্দরে সড়ক দখল করে পাথরের ডাম্পিং
September 13, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ১টি ইউনিট বন্ধ হয়ে গেল, উৎপাদনে নেমেছে অর্ধেক
September 13, 2026
হঠাৎ কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
September 13, 2026
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও

ঝালকাঠিতে মহিলা পরিষদের শুভেচ্ছা সভায় নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান
September 13, 2026
বাংলাদেশ মহিলা পরিষদ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাস উপলক্ষে

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত
September 13, 2026
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ও

আবেদপুত্রের জামিন আবেদন নামঞ্জুর, সাক্ষ্যগ্রহণ শেষ
September 13, 2026
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা