ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিতট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এ আলোচনাকে হোয়াইট হাউস ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছে।

ইসরায়েলের কট্টর সমর্থক এবং ইউক্রেনে মার্কিন সাহায্যের প্রবক্তা সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে যোগ দিতে নেতানিয়াহু ও জেলেনস্কি ওয়াশিংটনে এসেছেন। গ্রাহাম চলতি মাসের শুরুতে মারা যান।

ট্রাম্পের সাথে আলোচনায় জেলেনস্কি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছেন।

এই সফরের আগে আশা করা হয়, চলতি মাসের ন্যাটো সম্মেলনে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। যেখানে ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার কথা বলা হয়।

ইউক্রেন দীর্ঘদিন ধরে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে, যা কিয়েভের মতে, দেশজুড়ে ক্রমবর্ধমান রুশ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের শহরগুলোকে রক্ষা করতে ব্যবহার করা যেতে পারে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে বৈঠক নিয়ে পোস্ট করেন, রুদ্ধদ্বার বৈঠকটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top