চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকার একটি আমবাগান থেকে ১০টি ককটেল ও বিপুল পরিমাণ গানপাউডার ও কালো বারুদ সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করেছে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। বুধবার ১৬ সেপ্টেম্বর রাত ৯’১৫ টার দিকে সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এসএম কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৫। র্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। পরে র্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, ২’৮ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং ২’১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। র্যাবের ধারণা, উদ্ধার করা আলামতগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই স্থানে মজুত করে রাখতে পারে। তবে এসব আলামতের প্রকৃত ব্যবহার ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্তের মাধ্যমে আইনগত বিষয়টি নিশ্চিত করা হবে। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস
September 17, 2026
বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে: জহির উদ্দিন স্বপন
September 17, 2026
হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি মাহবুবা হাকিম
September 17, 2026
কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
September 17, 2026
জবাবদিহিতা বাড়াতে ভূমি অফিসে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’
September 17, 2026
জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
September 17, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

আইনশৃঙ্খলার পাশাপাশি জলজ সম্পদ সংরক্ষণে ঈশ্বরগঞ্জ পুলিশ
September 17, 2026
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা

নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস
September 17, 2026
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি

পুলিশ সুপার নওগাঁর নির্দেশে পোরশায় ডিবির স্পেশাল মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার
September 17, 2026
গতকাল্য ১৬ -০৯-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর

বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে: জহির উদ্দিন স্বপন
September 17, 2026
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন

হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি মাহবুবা হাকিম
September 17, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত