কাহালু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ার কাহালু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল   মঙ্গলবার বেলা এগারো টায়  পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মলিহা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ, থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা প্রকৌশলী মোঃ মুক্তার হোসেন খান, উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার ও মুরইল ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আবিদুর রহমান, উপজেলা পল্লীউন্নয়ন অফিসার ও জামগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রেজাউল করিম, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোবায়দুল ইসলাম (সবুজ),দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ হাসান (রঞ্জু), মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন, পাইকড় ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম (ঘুটু), নারহট্র ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী আকন্দ ,কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলী শেখ,  বীর মুক্তিযোদ্ধা মোঃ নজিবুর রহমান,সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  সমাজিক বনায়নের চেক প্রদান করেন,
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গতকাল  সোমবার বেলা এগারো টায় সামাজিক বনায়ন কর্মসূচী আওতায়  পৌর এলাকার গোয়াল পুকুর হতে আসলামের মুরগীর ফার্ম পর্যন্ত ১,৫ কিলোমিটার রাস্তায় বন বিভাগের বাগান সৃজন করেন।এই রাস্তার মোট  উপকার ভোগী সদস্য সংখ্যা সাত জন   তাদের লাভের অংশ শতকরা ৫৫% হারে প্রতিজন    সদস্যকে (৯৫,৫৪২)পঁচানব্বই হাজার পাঁচ শত বিয়াল্লিশ টাকার চেক প্রদান করেন  উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মলিহা খানম। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,উপজেলা বন কমকর্তা মোঃ হাসান আল তারিক, এবং  উপকার ভোগী সদস্য  মোঃ সাইফুল ইসলাম, মোঃ নূরুল ইসলাম, মোঃ আফজাল হোসেন, মোঃ রবিউল ইসলাম,মোঃ আব্দুল বারী মন্ডল,  সহ প্রমুখ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top