সাভারে ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) সাভার ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ৫ আগস্ট সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধামরাই থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় সুরুজ আহম্মেদ সবুজ (২৪) ও মো. হেলাল উদ্দিন (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ডিবির এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানার বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ২ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া সুরুজ আহম্মেদ সবুজের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রধানমন্ত্রীর উদ্যোগে আজন্ম দৃষ্টিহীন চাকুরি প্রত্যাশীকে নিয়োগ দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজন্ম দৃষ্টিহীন

Scroll to Top