জয়পুরহাটের কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে মো. সাগর ফকির (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার মাদারপুর বাজার এলাকায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত সাগর ফকির কালাই উপজেলার মাদারপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে একজন আটক
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মাদারপুর বাজার এলাকায় সাগর ফকিরকে ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় পুলিশ গ্রেপ্তার করে।পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় সাগর ফকিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
মক্কা নগরীতে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের
September 16, 2026
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৩.৭ বিলিয়ন ডলার ক্ষতি
September 16, 2026
কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে একজন আটক
September 16, 2026
বজ্রপাত রোধে নবাবগঞ্জে ৩০০ তাল বীজ রোপণ কর্মসূচি
September 16, 2026
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’ দেখা গেলো ইউএনও অফিসে ব্যতিক্রমী ব্যানার
September 16, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি
September 16, 2026
কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট

মক্কা নগরীতে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের
September 16, 2026
সৌদি আরবের ‘মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর’ নিন্দা

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৩.৭ বিলিয়ন ডলার ক্ষতি
September 16, 2026
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সম্পত্তি হস্তান্তর বিলের অসঙ্গতি ও ত্রুটি তুলে ধরলেন আলেমরা
September 16, 2026
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করে সম্পত্তি হস্তান্তর বিলের বিভিন্ন

ইঞ্জি. জাহিদের ব্যক্তিগত উদ্যোগে দিঘলিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
September 16, 2026
খুলনার দিঘলিয়া উপজেলার মহেশ্বরপুর উত্তর দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী