সাজেক রক্ষা কমিটির অবরোধ চলছে, স্থানীয়দের সমর্থন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেকের ইউপিডিএফ ও জেএসএসের মধ্যেকার সংঘর্ষ এখনও চলমান রয়েছে। দীর্ঘদিনের স্বসস্ত্র সংঘাতে আজকে দুজনের মৃত্যুর সংবাদ দিয়েছেন স্থানীয়রা, তবে সাজেক থানার ওসি গুলাগুলির সংবাদ নিশ্চিত করলেও হতাহতের খবর নিশ্চিত করতে পারে নাই।  আজ রবিবার একদিনের জন্য অবরোধ প্রত্যাহার করে সাজেক ভুমি রক্ষা কমিটি ও সাজেক কার্বারি এসোসিয়েশন, জানা যায় সংঘাতে লিপ্ত ইউপিডিএফের খাবাররসদ ফুরিয়ে আসায় তারা একদিনের জন্য অবরোধ প্রত্যাহার করে।
এদিকে এই অবরোধ প্রত্যাহারের খবর পাওয়া মাত্র  সাজেক রক্ষা কমিটির ব্যানারে আরেকটি সংগঠনের আজকে আবার সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা আসে। এদিকে খাগড়াছড়ি সড়ক পরিবহন শ্রমিকেরা নির্বিঘ্নে গাড়ি চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সড়কের নিরাপত্তা চেয়ে আসছে। তারাও আজকে একদিনের জন্য অবরোধ কর্মসূচি পালন করতে দেখা যায়।
এই অবরোধ স্বতস্ফূর্তভাবে পালন করতে দেখা যায় স্থানীয়দের।
এ পর্যন্ত স্বসস্ত্র গ্রুপগুলোর দুইজন হতাহতের খবর ছারা আর কোন ঘটনার তথ্য জানা যায়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top