গতকাল শনিবার ( ৩১ অক্টোবর) হতেয়া মাওলানা পাড়া সালাফিয়া আলিম মাদ্রাসা, গোহাইল বাড়ি আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি ই স্থাপন সান স্টার ইনস্টিটিউট বিএম কলেজ মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মন্ত্রী সালাফিয়া মাদ্রাসার ভবন, বড়চালা বাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বিভিন্ন রাস্তা, মসজিদ, মন্দিরসহ উন্নয়নমূলক বরাদ্দের তথ্য তুলে ধরেন।
কান্ট্রি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর মোঃ আনিসুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, সখিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কোভিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, সাবেক সভাপতি আব্দুস সামাদ খান প্রমুখ ।




