শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী মো: শাওন মিয়া

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।
আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। এই পূজা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন টাংগাইল সদর উপজেলার বাসাখানপুর ৩ নং ওয়ার্ডের  মেম্বার পদপ্রার্থী  মো: শাওন মিয়া।
অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।
সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ – শোক, জরা – ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি স্মরণে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত

ইতিহাস স্মরণে, ন্যায়বিচারের প্রত্যাশায়” এই দৃঢ় অঙ্গীকারকে সামনে রেখে ঐতিহাসিক

Scroll to Top