লংগদুতে প্রধানমন্ত্রী ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী-২০২৬ উদ্বোধন

১২ সেপ্টেম্বর, ২০২৬ সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা প্রশাসন আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির  উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের শীলাছড়া সম্মেলন কক্ষে উক্ত কর্মসূচির উদবোধন করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ সরজিৎ দেবনাথ,   উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলাম, উপজেলা প্রকোশলী মোঃ শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম মেম্বারসহ উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্কাউটস, গার্লস গাইড, রেডক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানিয়ে বলেন, “আসুন আমরা সকলে আমাদের নিজ নিজ অবস্থান থেকে স্ব স্ব  উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গু প্রতিরোধে ভুমিকা রাখি এবং সবাইকে নিয়ে নিরাপদে থাকি।”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top