রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি চৌকস দল গত ০১ নভেম্বর ২০২৬ খ্রি. বিকাল ০৫:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার ৬নং মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী গ্রামস্থ নর্থ বেঙ্গল এগ্রো ফার্ম এর সামনে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের উপর হতে অভিযুক্ত ১। ইসমাইল হোসেন ও ২। মো: ইসাহাক আলী’দ্বয়ের দেহ তল্লাশি করে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, মো: ইসমাইল হোসেন ও মো: ইসাহাক আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ইটাহারী গ্রামের মোঃ নুরুল ইসলামের পুত্র।
উল্লেখ্য যে, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী পলাতক অভিযু্ক্ত মো: রুবেল হোসেন (২৩), পিতা-অজ্ঞাত, সাং-চর বাগডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানা গেছে।




