বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনের ফল ঘোষণার পরপরই জেলা বিএনপি কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় তাঁরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ঠাকুরগাঁওয়ের মানুষের মতে, জেলার কোনো কৃতী সন্তানের দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া স্থানীয় ইতিহাসের এক অনন্য মাইলফলক। ফখরুলের এই অর্জনে পুরো জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।




