মাগুরায় ডিবি পুলিশের মাদকবিরোধী সফল অভিযান: দুই নারী আটক, উদ্ধার ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকা

মাগুরায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এক চাঞ্চল্যকর ও সফল অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাগুরা সদর থানাধীন কুকনা এলাকায় গভীর রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ, ওয়াকিটকি ও যানবাহনসহ দুই নারীকে আটক করা হয়েছে।মাগুরা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর ২০২৬, রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে মাগুরা সদর থানাধীন কুকনা এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবির একটি চৌকস দল।উক্ত অভিযানে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ছয় লাখ টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি সেট এবং একটি স্টিলের তৈরি বিশেষ লকার জব্দ করা হয়।
​এক জায়গায় চার হাজার পিস ইয়াবা, নগদ ছয় লাখ টাকা এবং ওয়াকিটকি সেট মজুত রাখার বিষয়টি অপরাধ জগতের গভীর সিন্ডিকেটের ইঙ্গিত দেয়। মাদক ব্যবসার মতো ঝুঁকিপূর্ণ ও নৈতিকতা বিবর্জিত পেশায় নামার আগে অপরাধীদের ন্যূনতম আইন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং শিক্ষা-মনোবিজ্ঞানের জ্ঞান থাকা জরুরি। রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়ার মোহে পড়ে মাদক কারবারিরা বড় চালান এক জায়গায় স্টক করে ফেলে। কিন্তু ব্যবসার পরিসর ও ঝুঁকির পরিধি সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকায় এক থেকে দুই বছর যেতে না যেতেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়ে নিঃস্ব হয়ে যায়।বিশেষ করে, মাদক ব্যবসার সঙ্গে নারীদের সম্পৃক্ততার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আরও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। তবে অপরাধের ক্ষেত্রে নারী বা পুরুষ ভেদে কোনো ছাড় নেই; প্রত্যেকের জন্যই আইন ও ন্যায়বিচার সমানভাবে প্রযোজ্য।মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে কেবল পুলিশের অভিযানই একমাত্র সমাধান নয়; এর জন্য প্রয়োজন পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো ধরনের অপরাধের তথ্য পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে।মাদকমুক্ত ও শান্তিপূর্ণ মাগুরা গড়তে জেলা পুলিশের এ ধরনের আইনানুগ ও ঝটিকা অভিযান অব্যাহত থাকুক। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এই চক্রের পেছনের আসল কুশীলবরাও আইনের আওতায় আসবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।মাদকমুক্ত মাগুরা গড়তে আসুন সবাই সচেতন হই এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top