ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারে কে.কে.এস যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে এলাকার সাধারণ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হন এলাকার অনেক মানুষ।
আয়োজক সূত্রে জানা যায়, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, গ্রামীণ জনপদে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।
কে.কে.এস যুব সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।




