বেনাপোলে বিজিবি’র অভিযানে ৩৯৭ গ্রাম স্বর্ণের বারসহ আটক ১

যশোরের শার্শা সীমান্তে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার সহ মো. সুজন হোসেন (৩৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক মো. সুজন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৮ আগস্ট ) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সদস্যরা  স্বর্ণের চালানটি আটক করে।

খুলনা  বিজিবির নাফিজ ইমতিয়াজ আহমেদ বলেন বিজিবি  আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ মো. সুজন হোসেনকে আটক করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ৩টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৮৭,৭৭,৬৭০ টাকা, মোটরসাইকেলটির মূল্য ২,৭১,০০০ টাকা এবং মোবাইল ফোনটির মূল্য ১,০০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য ৯০,৪৯,৬৭০ (নব্বই ল ঊনপঞ্চাশ হাজার ছয়শত সত্তর) টাকা।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top