বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজিনং বি-৭৭) সভাপতি, শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশের চা শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবির সংগ্রামে পুরোধা নেতৃত্ব, প্রখ্যাত শ্রমিক নেতা শ্রী মাখন লাল কর্মকার আর নেই।
সোমবার দিবাগত রাত অনুমান ২ ঘটিকায় অর্থাৎ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) খেজুরিছড়া চা বাগানের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বৎসর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব রেখে গেছেন।
ওয়ার্কার্স শোক
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি, চা শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবির সংগ্রামে পুরোধা নেতৃত্ব, প্রখ্যাত শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল।
জাতীয় শ্রমিক ফেডারেশনের শোক
প্রখ্যাত শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কামরুল আহসান সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি, চা শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবির সংগ্রামে পুরোধা নেতৃত্ব, প্রখ্যাত শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, “চা শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবির সংগ্রামে তাঁর অবদান ও ত্যাগ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।”
চা শ্রমিক ইউনিয়নের শোক
প্রখ্যাত চা শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পংকজ এ কন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।
রামভজন কৈরির শোক
প্রখ্যাত শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি। সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজিনং বি-৭৭) সভাপতি, রাজঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নে আমার দীর্ঘদিনের সহকর্মী, প্রখ্যাত শ্রমিক নেতা শ্রী মাখন লাল কর্মকার কিছুক্ষণ আগে পরলোক গমন করেছেন।
তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”




