ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না সোহাগ ও তুষার

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন আসরের আগে আয়োজিত ফিটনেস টেস্ট উৎরাতে পারেননি স্পিনার সোহাগ গাজী এবং ব্যাটার তৌফিক খান তুষার। ফলে টুর্নামেন্টের শুরু থেকে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোহাগ বরিশাল বিভাগের হয়ে ও তুষার সিলেট বিভাগের হয়ে ফিটনেস টেস্টে অংশ নেন।
মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে অনুষ্ঠিত এই টেস্টে ক্রিকেটারদের ১,৬০০ মিটারের তিনটি ল্যাপ সম্পন্ন করতে বলা হয়। যেখানে ব্যাটারদের জন্য সময়সীমা ধার্য ছিল ৭ মিনিট ২০ সেকেন্ড এবং বোলারদের জন্য ৭ মিনিট।
অংশগ্রহণকারী অধিকাংশ ক্রিকেটারই ৬ মিনিট ৫০ সেকেন্ডের মধ্যে নিজেদের দৌড় সম্পন্ন করেন। তবে গাজী ও তুষার নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে পড়েন; একজন তিন ল্যাপ শেষে পায়ে টান ও ব্যথা অনুভব করেন এবং অন্যজন দৌড় শেষ করতে সাড়ে আট মিনিটেরও বেশি সময় নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাদের ফিটনেস ঘাটতি নিয়ে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে এখনই এনসিএলে তাদের পথ পুরোপুরি বন্ধ হচ্ছে না। নিজেদের ফিট প্রমাণ করতে তারা আরও দুটি সুযোগ পাবেন- প্রথমটি আগামী ৩ অক্টোবর এবং সেটি ব্যর্থ হলে শেষ সুযোগ হিসেবে ১৩ অক্টোবর পুনরায় ফিটনেস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top