ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ফরিদপুর-১ আসনের সংরক্ষিত সংসদ সদস্য হেলেন জেরিন খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ সময় আলফাডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ এমপি হেলেন জেরিন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপজেলার সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় বিভিন্ন বিষয় ও দলীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা, আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরুল মোল্লা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল রহমান সোহাগসহ উপজেলা ও পৌর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।




