নওগাঁর পোরশা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় পোরশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “শিশুদের আর নয়, কন্যা করবে বিজয়”।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপত্তা এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় কন্যাশিশুদের সমান সুযোগ সৃষ্টি, তাদের মেধা ও প্রতিভার বিকাশ এবং সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




