টাঙ্গাইলে জেলা প্রশাসন এর আয়োজনে ২৭ অক্টোবর ২০২৬ তারিখে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে শিক্ষার সার্বিক মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল জনাব আবু সাঈদ। এসময় শিক্ষার মানোন্নয়নে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে একটি “কনসেপ্ট পেপার” তুলে দেন মান্যবর জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনফল বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত দায়িত্বশীলতা, কার্যকর পাঠদান, শিক্ষার্থীদের প্রতি যত্নশীলতা এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।




