পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে মানিক ওরফে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) মধ্যরাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গভীর রাতে হাবিবুল ইসলামের মুদি দোকানে চুরির উদ্দেশে প্রবেশ করেন মানিক। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে হাবিবুল ইসলাম বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন।

তাদের অভিযোগ, এ সময় অভিযুক্ত মানিক তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে হাবিবুল ইসলামকে এলোপাতাড়ি আঘাত করেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হাবিবুলের দুই ছেলে শাকিল ও শাহাবও আহত হন।

পরে স্থানীয়রা মানিককে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, আহত হাবিবুল ইসলাম এবং তার দুই ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top