ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জয়পুরহাটে ৭ দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জয়পুরহাট পৌর শহরের বারিধারা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলামসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৭ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা হবে। বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।