টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না, জনগণের প্রতি গাজী আমান উল্লাহ আমানের আহ্বান

টঙ্গীর গাজী বাড়ি পুকুরপাড় এলাকার বিশিষ্ট বাসিন্দা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি, ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী গাজী আমান উল্লাহ আমান স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেছেন। এ সময় তিনি ভোটারদের কোনো ধরনের প্রলোভনে না পড়ে নিজেদের ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করার আহ্বান জানান।

 

এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে গাজী আমান উল্লাহ আমান বলেন, “টাকার বিনিময়ে নিজের ভোট কখনো বিক্রি করবেন না। টাকা খেয়ে ভোট দিলে বিপদের সময় মেয়র বা কাউন্সিলরকে আর পাশে পাবেন না। তখন তাদের কাছে গেলে হয়তো শুনতে হবে, ‘স্যার ব্যস্ত আছেন, পরে আসুন।’”

 

তিনি আরও বলেন, “পক্ষান্তরে কোনো ধরনের আর্থিক লেনদেন বা লোভের বশবর্তী না হয়ে যোগ্য প্রার্থীকে ভোট নির্বাচিত করলে, পরবর্তীতে নিজের প্রয়োজনে বা এলাকার উন্নয়নের কথা বলতে গেলে তিনি সাদরে শুনবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বলবেন, ‘অবশ্যই, আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব।’”

 

সামান্য কিছু টাকার লোভে নিজেদের মূল্যবান ভোট নষ্ট না করার অনুরোধ জানিয়ে এই বিএনপি নেতা বলেন, আপনাদের একটি সঠিক ভোটই পারে একটি জনবান্ধব, সৎ ও যোগ্য প্রতিনিধি উপহার দিতে। ভোট হলো প্রতিটি নাগরিকের পবিত্র অধিকার, আর সঠিক সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ।

 

এ সময় তার সাথে স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top