গলাচিপায় কৃতি শিক্ষার্থীদের সন্মাননা-স্বারক ও ক্রীড়া সামগ্রী এবং শিক্ষা উপকরন বিতরন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

পটুয়াখালীর গলাচিপায়
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যতের পথচলায় উৎসাহ জোগাবে। শুধু জিপিএ-৫ অর্জন নয়, ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. লতিফ মাসুম, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, তাদের এই সাফল্য গলাচিপার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গলাচিপা উপজেলায় মোট ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। তাদের সাফল্যকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা ও নগদ অর্থ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top