গলাচিপায় জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, গলাচিপা, পটুয়াখালীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক। এছাড়া উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের দক্ষ, সচেতন ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে। এ জন্য যুব উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে দেশের উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top