রংপুরের প্রিয় ও সম্মানিত শিক্ষক, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারসহ তাঁর পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ রংপুরবাসী ও রংপুর জিলা স্কুল পরিবার।
গণপতি চক্রবর্তী স্যারের সঙ্গে তাঁর মেয়ে, স্ত্রী ও ছোট শিশুকেও হত্যা করা হয়েছে বলে অভিযোগের খবর ছড়িয়ে পড়ায় রংপুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের মধ্যে স্যারের মেয়ে রংপুরের কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছিলেন। একটি শিক্ষিত, সম্মানিত ও শান্তিপ্রিয় পরিবারের এ ধরনের মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না রংপুরের সাধারণ মানুষ।
এই হৃদয়বিদারক ঘটনায় রংপুরবাসী ও রংপুর জিলা স্কুল পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
রংপুরবাসী ও রংপুর জিলা স্কুল পরিবারের একটাই দাবি—গণপতি চক্রবর্তী স্যার, তাঁর মেয়ে, স্ত্রী ও নিষ্পাপ শিশুর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, তবে জড়িত কাউকেই যেন ছাড় দেওয়া না হয়। নিশ্চিত করা হোক প্রকৃত ন্যায়বিচার।




