কিশোরগঞ্জে মাদকবিরোধী সভায় মাদককে না বললেন ৩৫০ শিক্ষার্থী

নীলফামারীর কিশোরগঞ্জে মাদককে না বললেন ৩৫০ শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী স্কুল এন্ড কলেজের হলরুমে মাদকবিরোধী আলোচনা সভায় প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী এ শপথ নেয়।
রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক বিশ্বনাথ রায়ের সঞ্চালনায় এ মাদকবিরোধী সভা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর। আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সাদ্দাম হোসেন, সহকারী অধ্যাপক লোকমান আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন আসুন আমরা শপথ নেই, যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। এসময় উপস্থিত ছাত্র-ছাত্রীরাসহ সকলেই হাত তুলে ধরে এ শপথ নেয়।
এর আগে প্রধান অতিথি মাদকমুক্ত কিশোরগঞ্জ গঠনে শিক্ষার্থীদের কাছ থেকে আইডি নেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top