টাঙ্গাইলের মির্জাপুরে চিলাহাটিগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’
ট্রেনের একটি বগি বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লাইনচ্যুত
হওয়ার ছয় ঘণ্টা পর বিকাল সাড়ে তিনটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায়
লাইনচ্যুতির কারণে রেললাইনের ব্লক পয়েন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায়
এই রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। ফলে ঢাকার সঙ্গে উত্তর ও
দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে
আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে রওনা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেল
স্টেশন এলাকা অতিক্রম করছিল, ঠিক তখনই বিকট শব্দে ট্রেনটির পেছনের একটি
বগির চাকা লাইন থেকে ছিটকে নিচে পড়ে যায়। চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি
থামিয়ে দিলে বড় ধরনের কোনো বড় দুর্ঘটনা বা প্রাণহানি থেকে রক্ষা পান
যাত্রীরা। তবে বগিটি লাইনচ্যুত হওয়ার সময় রেললাইনের ব্লক পয়েন্ট
ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে পুরো লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের বিভিন্ন রেলওয়ে
স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। হুট করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায়
রেলস্টেশনগুলোতে আটকা পড়া হাজার হাজার যাত্রী চরম ভোগান্তি ও দুর্ভোগের
শিকার হন। বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধ যাত্রীদের দীর্ঘ সময় স্টেশনে
অপেক্ষা করতে হওয়ায় তাদের কষ্ট আরও তীব্র রূপ নেয়।
দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য
দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। পরে ঈশ্বরদী থেকে একটি
উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু
করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিকাল সাড়ে তিনটার দিকে বগি উদ্ধার ও রেললাইন
মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান জানান, বর্তমানে ব্রড গেজ
রেললাইন চালু আছে। তবে মিটার গেজ এখনও বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে
ট্রেন আটকে রয়েছে। ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার এলাকায় ঘণ্টায় ১০ কিলোমিটার
গতিতে ট্রেন চলাচল করছে।
টাঙ্গাইলে ললাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড
October 29, 2026
হাজারখানেক মাদকসেবী ধরার চেয়ে মাদক সম্রাটদের ধরা জরুরি : এসপি ফাহিম
October 29, 2026
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ইস্কাপ সিরাপ সহ আটক ২
October 29, 2026
নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, দেশীয় বন্দুক উদ্ধার
October 29, 2026
কিশোরগঞ্জে মাদকবিরোধী সভায় মাদককে না বললেন ৩৫০ শিক্ষার্থী
October 29, 2026
অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, রিভার ফুডসকে জরিমানা
October 29, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ইনানী সৈকতে গোসলে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ জন
October 29, 2026
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দুই

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড
October 29, 2026
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর একে

হাজারখানেক মাদকসেবী ধরার চেয়ে মাদক সম্রাটদের ধরা জরুরি : এসপি ফাহিম
October 29, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, যানজট নিরসন ও অপরাধ

নিখোঁজের পর থেকে তাহসিফ সাউরির সঙ্গে কী ঘটেছে, স্পষ্ট করতে হবে: নাহিদ
October 29, 2026
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায়

শেখ হাসিনার দেশত্যাগের সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের
October 29, 2026
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার