জয়পুরহাটের কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে মো. সাগর ফকির (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার মাদারপুর বাজার এলাকায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত সাগর ফকির কালাই উপজেলার মাদারপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে একজন আটক
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মাদারপুর বাজার এলাকায় সাগর ফকিরকে ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় পুলিশ গ্রেপ্তার করে।পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় সাগর ফকিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
November 2, 2026
শিবগঞ্জে সিএনসি ফার্নিচারে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ টাকা
November 1, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরার মহম্মদপুরে মধুমতীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ সম্পন্ন: বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করলেন সংস্কৃতি মন্ত্রী
November 2, 2026
নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব ও লোকজ সংস্কৃতিকে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
November 2, 2026
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঝালকাঠিতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রদল কর্মী তুরাগের নাম, ক্ষুব্ধ বিএনপি
November 1, 2026
ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদল

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
November 1, 2026
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে

৩০ হাজার টাকা বেতনের দাবিতে সাভার-আশুলিয়ায় বিক্ষোভ, কারখানায় হামলা-ভাঙচুর
November 1, 2026
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সাভার ও আশুলিয়ায় আজও