রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান কনক।
এতে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে পশু-পাখি পালনে উৎসাহিত করার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।



